কথা : কে এম মুনির হোসাইন
সুর : এস এম মঈন
শিল্পী : আকসা বিনতে আনাস
মন ভালো নেই যখন আমার
যাই চলে যাই দূরে
চাঁদ সুরুজের নীড়ে
দেখি নীল আকাশের নীল
খুঁজি মিষ্টি হাওয়ার ঝিল।।
ধরি সাগর ঢেউয়ের পাল
জড়ী সবুজ ছায়ার সাল।।
কি অপরূপ সৃষ্টি তোমার সৃষ্টি ওয়ালা
আমার মাওলা,,,,,
ওগো রূপের মাওলা।।
সাগর পাড়ের ঢেউয়ের আছর
মন যে আমায় টানে
কিসের মায়া কিসের আদর
জড়ায় দৃষ্টি পানে
মন ভরে যায়,চোখ জুড়ে যায়
প্রাণ যে দুলে যায়
মন হারিয়ে যায়।।
রৌদ্র ছায়ায় লুকোচুরি
গাছ গাছালির ফাঁকে
সবুজ পাতার দোলা দোলি
মন কে শুধু ডাকে।।
ঝিরি ঝিরি বৃষ্টি মালা
মন ভিজিয়ে গলে
রংধনুটা রাঙা হলে
রং ছিটিয়ে চলে।।
