কথা : হোসাইন নূর
সুর : এইচ আহমেদ
শিল্পী : মুনাইম বিল্লাহ
পেয়ে যাবে তুমি তাকে
ডাকো যদি নিরালায়
পাবে তাকে খুব কাছে
বেলা কিবা অবেলায়।।
আঁকো প্রেম ইবাদতে
দিবারাত মুলাকাতে।।
জিকিরের ধ্বনি তোলো
অশান্ত মোহনায়।
দমে দমে জপ তারে
হৃদয়ের কিনারায়
বল সব মোনাজাতে
আরশের ঠিকানায়।।
আঁখি জুড়ে মুগ্ধতা
ফুলেদের ও বাগানে
কি যে সুখ শুভ্রতা
সবই তো রব জানে \
ডুবে যাও রঙে তার
এ জীবন কারো পার।
সুবাসিত হও তুমি
নেকের ও জোছনায়
অতীতের পাপ মুছে
অনুতাপে কেঁদে যাও
বল রব এই আমাকে
কাছে তুমি টেনে নাও
কান্নার ফোটা জলে
গুনাহের ক্ষমা মেলে
রব খুশি হয়ে যায়
গোলামের এ চাওয়ায়।
