কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : আবু রায়হান ও মাহফুজুল আলম
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয়
ধূলিরধরা বেহেশতে আজ
জয় করিল দিলো রে লাজ
আজকে খুশির ঢল নেমেছে
ধূসর সাহারায়
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে
কচি মুখে শাহাদাতের
বাণী সে শোনায়
আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বেইনসাফি
জুলুম নিল বিদায়
নিখিল দরুদ পড়ে লয়ে নাম
‘সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম’
জিনপরী ফেরেশতা সালাম
জানায় নবীর পায়
