কথা ও সুর : নিয়াজ মাখদুম
শিল্পী : মনিরুল ইসলাম লাবিব
হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল, তোমাকে ভুলি
আমি কেমন করে \
খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছ বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে \
হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল কুরআন।
ভাঙলো সবার ভুল তোমারি পরে
আসলো কুরআনের ছায়াতলে
খালিদ ওমর আলি আবু বকর
ইসলামি ঝান্ডা নিলো যে তুলে
আল আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে \
