কামলীওয়ালা ওগো কামলীওয়ালা

কথা : যুবাইর খান সাদী
সুর : মনিরুল ইসলাম লাবিব
শিল্পী : মনিরুল ইসলাম লাবিব ও আহনাফ আহারিয়ার

ব্যাথাগুলো জমা করে তোমায় পড়ে বলে বেধে রেখেছি এক বিরহ মালা

কামলীওয়ালা ওগো কামলীওয়ালা
মাদীনাওয়ালা ওগো মাদীনাওয়ালা

অনুরাগে সুরগুলো-
একই সাথে বেধেছে বাসা,
মলীন করে দিয়েছে-
মনের সকল আশা।
তুমি হীনা মরুভূমি শূন্য জীবন,
পুর্ন তোমার ছোয়ায় রঙিনা মেলা।।

শুয়ে আছো মদিনায়-
পড়ে আছি আমি বাংলায়,
বিচ্ছেদের বারি ঝরে-
মন আঙিনায়।
তুমিহীনা কারে বলি বিয়োগ ব্যাথা,
বন্ধু তুমি মোর ত্বরানে ওয়ালা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top