তুমি জাগিয়ে দাও

কথা ও সুর : আহমাদ আব্দুল্লাহ
শিল্পী : জয়নাল আবেদীন একাত্ব

তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর
ঘুমিয়ে থাকা আমায়
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া
অন্য কারো দয়ায় \

চোখের কোণে অশ্রæ আমার
তোমার জন্যে চায়
তোমার নামে মোহাব্বতে
হৃদয় আমার ভেজা।
ডুবিয়ে রাখো তোমার
প্রেমে অসীম মমতায়
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া
অন্য কারো দয়ায় \

তুমি ছাড়া দৃষ্টিতে মোর
আর কিছু না থাকুক
তোমার শীতল রহম ধারা
ডুবিয়ে আমায় রাখুক।
চাইনা কাঁদুক হৃদয় আমার
অন্য কারো দ্বারা
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া
অন্য কারো দয়ায় \

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top