খুব সকালে তোমার কাছে

কথা ও সুর : মাসুদ রানা
শিল্পী : আসলাম হোসাইন

খুব সকালে তোমার কাছে
করি প্রার্থনা
ওগো দয়াময়
তোমার প্রতি ভালোবাসা যেন
আরও তীব্র হয় \

নদী যেমন সাগর প্রেমে
খায় যে হাবুডুবু
তেমনি তোমার প্রতি আমার
প্রেমটা বাড়াও প্রভু
আমার সকল আঁধার করো
আলোয় দীপ্তময় \

আমার সকল যন্ত্রণা তুমি
ধুয়ে মুছে করো সাফ
অশান্ত মন শান্ত বানাও
দাও করে দাও মাফ
রহম স্রোতে ভাসাও ও দাও
পুষ্পিত হৃদয় \

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top