একটু দাঁড়াও মায়রে দেখি ও গ্রামবাসী
একটু দাঁড়াও মায়রে দেখি।
সাদা কাপড় পরাইয়া খাটে মায়রে শুয়াইয়া
মায়েরে তোমরা কই
যাইতাছো লইয়ারে গ্রামবাসী
একটু দাড়াও মায়রে দেখি।
নয়ন ভইরা মায়রে দেখি ও গ্রামবাসী \
ছেলে যদি কোথাও যায়
মায়ের মনে শান্তি নাই
কখন আসবে বাচা ফিরিয়া।
কে ডাকবে আর জাদু বলে,
মা যদি মোর যায় গো চলে।
না খাইলে কেউ বলবে
খাইছোসনিরে গ্রামবাসী।
কত নিশী রাইতে,
আইসা দেখছি বাড়িতে,
জাগিয়া রইছে মায়ে বসিয়া
মাঘ মাসের শীতে
সেই মায়েরে কেমনে
ভুইলা থাকিরে গ্রামবাসী।
কথা ও সুর : সংগ্রহীত
শিল্পী : আব্দুস সালাম
