কথা ও সুর : মাসুদ রানা
শিল্পী : তাসফিয়া জাহান তাহিয়া
এই ফরিয়াদ তোমার কাছে
করি ওগো প্রভু
বাবা মাকে কষ্টে তুমি
রেখো না গো কভু ।
দুঃখ ব্যাথার যন্ত্রণাতেও
বাবার মুখে হাসি
ক্লান্ত বাবার আকাশ বুকে
আদর রাশি
বাবার প্রতি নারাজ তুমি
থেকো না গো কভু
প্রিয় খাবার হাতে তুলে
আমার মুখে দেন
চোখেতে মা লালন করেন
আমার চোখের ধ্যান
বায়নাগুলো পুরন করেন
কষ্ট হলেও তবু
