কথা : কে এম মুনির হোসাইন
সুর : মাহমুদ ফয়সাল
শিল্পী- গাজী আনাস রাওশান ও
হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড
কুরবানী করে চাও বড় হতে তুমি
তোমার পশু হবে সবচেয়ে দামী
সবচেয়ে বড় হবে সবচেয়ে সেরা
হৈ হৈ রৈ রৈ পড়বে সাড়া
অসুস্থ প্রতিযোগিতায়
খোদারও বিধান হারায়
কিভাবে হবে তুমি মুমিন সেরা
কুরবানী হোক আগে মনের পশু
কুরবানী দাও পড়ে ঘরের পশু \
ঘুষের অর্থ দিয়ে কুরবানী নয়
হারাম-সুদে নাই আল্লাহর ভয়
কুরবানী দিতে হয় হালাল টাকায়
অবৈধ আয় ত্যাগে নাজায়েজ হয় \
ত্যাগ মহিমায় হও উদ্ভাসিত
তাকওয়ার মাঝে হও নিয়োজিত
মনের পশুটা ঘুমিয়ে যাবে
আল্লাহর ভয়ে যদি থাকো ভীত।
যশ খ্যাতির জন্য শুধু কুরবানী নয়
আল্লাহর রাজি-খুশি সদা যেন হয়
মনে রেখ ঈদ শুধু ধনীদের নয়
গরীবের মুখে যেন হাসি ফুটে রয় \
