নতুন চাঁদের নরম ঠোঁটে

কথা : বিলাল হোসাইন নূরী
সুর : মাহমুদ ফয়সাল
শিল্পী : আকসা ও শাবাব

নতুন চাঁদের নরম ঠোঁটে
ঈদের হাসি সৃষ্টি হয়
আকাশ থেকে ঝুমুর ঝুমুুর
ভালোবাসার বৃষ্টি হয়
এমন হাসি সবার মুখে চাই

ঈদ মোবারক বোন
ঈদ মোবারক ভাই

হিংসা এবং বিভেদ ভুলে
জীবন সাজে খুশির ফুলে
সবার ঘরে যখন সবার
মায়া ভরা দৃষ্টি রয়

ঈদের দিনে সকল কিছুই
নতুন নতুন লাগে
কিচিরমিচির পাখির গানে
জান্নাতি সুর জাগে।

ঈদের কথা রাখলে মনে
রহম ঝরে বুকের কোণে
ঈদের পরেও প্রতিটি দিন
ঈদের মতো মিষ্টি রয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top