আল্লাহর মেহমান

কথা : নূরুজ্জামান শাহ্
সুর ও শিল্পী : নাবিল আদনান

হে মুমিন! দেখে আসো আল্লাহর ঘর
এ ঘরের হয় যদি কেউ মেহমান
তাঁর প্রতি মালিকের খুশি অন্তর
একটাই প্রতিদান জান্নাহ বাগান।

ওয়া আতিম্মুল হাজ্জা
ওয়াল উমরাতা লিল্লাহ

সামর্থ্য আছে যার আসতে এ ঘরে
গাফিলতি নয় যেন তাড়াতাড়ি করে
কখন বিপদ-বালা এসে যায় কাছে
হতে পারে জুটলো না প্রিয় ময়দান।

এ জীবনে একবারই হজ করা চাই
বেশি হলে নফলের জাজা পুরো পাই অবহেলা করে যারা করলো না হজ
মুশরিক দলে তার হয়ে গেলো ঠাঁই!

আমিন আমিন বলে যেই হাত তুলে
আমলের খাতা তার ভরে ওঠে ফুলে
কী চায় কী চায় ওরা মালায়িকা শোনো
ওরা আজ নিষ্পাপ শিশুর সমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top