যদি নাত লিখতে লিখতে

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে

আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়
কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই ২
যদি মনের মতো গাঁথা মনের মত না হয় ২
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে
আআআআ – গান আমার হেসে

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে

কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কিগো নিশ্চয় ২
আআআআ –
যদি রাখ সত্যি সত্যি চরণ পাপীর ঘরে
জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে
আআআআ – ছাপের চারিপাশে

যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে

আর্টিস্ট : নুসরাত জেরিন
কথা ও সুর :নূর সাজ্জাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top