ফুল কেন ফোটে 

ফুল কেন ফোটে
পাখি কেন গায়
নদী কেন ছোটে
দূর সীমানায় ॥

পাতা কেন দোলে
মন কেন ভোলে
কেন এত রঙ
দূর নীলিমায় ॥

কেন এত রঙ কেন এত ছবি
কে এঁকেছে কে,কোন্ সে কবি।

তারাদের আলো
কেন লাগে ভালো
চাঁদ কেন হাসে
মমতা ছড়ায় ॥

-গোলাম মোহাম্মদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top