কথা এবং সুর: কবি মতিউর রহমান মল্লিক
তলা আল বাদরু আলাইনা
মিন সানিয়া তিল ওয়াদা
ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা
রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ওই
সারা জাহানের দিকবিদিক কে আলোর ধারা ছুটল ঐ
তলা আল বাদরু আলাইনা
মিম সানিয়া তিলওয়াদা
ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা
পাহাড় ঝর্ণা নদী সাগর
সেই আলোতে হাসছে ওই
সেই আলোতে নিখিল ভুবন
আকুল হয়ে ভাসছে ওই
মানবতার বন্ধু তিনি
রাহমাতুল্লিল আলামিন
তাইতো শোকর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন
তলা আল বাদরু আলাইনা
মিম সানিয়া তিলওয়াদা
ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা