কথা : তরিকুল ইসলাম খালাশী
সুর ও শিল্পী : এস এম মঈন
অনন্তকাল রেখো জারি
আমাদের আমল,
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল \
তোমার দয়া ছাড়া মোরা
নাজাত পাবোনা,
তুমি মোদের মেটাও জানি
মনের বাসনা
তোমার দয়ার আশায় আমার
হয় যে মন ব্যাকুল
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল \
চাইনা আমি তোমার কাছে
সম্পদশালী হতে,
চাই যে আমি বারেবারে
পাপের মুক্তি পেতে
আমার প্রতি রহম করো
তুমি যে নির্ভুল
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল \
