কথা ও সুর : আবুল কালাম আজাদ
শিল্পী : আবু তাহের
এমন মরন মাওলা তুমি
কাওকে দিও না,
গুনাহ থেকে তোমার কাছে
চাইতেছি পানাহ
যে মরন হওয়ার আগে
ছাড়তে হবে ঘর,
মরনের সুনলে কথা
আপনরা হয় পর।
যে মরন হওয়ার আগে
চিকিৎসাও নাই,
রেখে আমায় জেলখানাতে
সব যাবে পালাই
শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না,
যে মরন লাশ হলে কেউ
চায়না গোসল দিতে,
আসেনা ছেলে বাবার
কফিন কাধে নিতে,।
জানাজা, দাফন, কাফন
ভাগ্যে জদিও হয়,
মানবতার ফেরিওয়ালা
সেথায় অসহায়
এই পাপিদের কঠিন ইম্তেহানে ফেলো না
