কথা ও সুর : মাহমুদ ফয়সাল
শিল্পী : ওবায়দুল্লাহ তারেক
তুমি আরশে থাকো প্রভু,
আমি জমিনে
তবু তোমারি প্রেম জমে
হৃদয় গহীনে
আমি তোমারই গোলাম ওগো,
অন্য কারো না
আলিমুল গাইব তুমি
মালিক রাব্বানা
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
তোমারি রহম ছাড়া
বাঁচা বড় দায়
প্রতিদিনে, প্রতিক্ষণে
জড়িয়ে রাখো গো আমায়
শত শত ভুল মাফ করে দাও
জানা কি অজানায়
কঠিন বিচারের দিন
থেকো গো পাশে
পাপের ভারে নুয়ে গেছি,
মন তাই কেঁদে মরে
জান্নাতি ফুল দিও গো আমায়
আগুনে ফেলে দিওনা
