কথা ও সুর : সিরাজুল ইসলাম
শিল্পী: জাইমা নূর
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায় না গেয়ে
তোমার গুণগান
তুমি কাদের ও গাফফার
তুমি জলিল জাব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান
তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া
তাই নূরের ফেরেশতা
করে আদমকে সেজদা
তুমি সবার চেয়ে দিলে মাটির
মানুষকে সম্মান
যখন ইউনুছ নবিরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তখন এসমে আজম দিয়া
দমে দমেতে হরদম
পড়ে সেই এসমে আজম
মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ
শিশু মুসা নবিরে যখন দুশমনেরই ডরে
সিন্দুকে ভরিয়া দিল ভাসায়ে সাগরে
প্রাণে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়
সেই দুশমনেরই হাতে তাহার
বাঁচাইলে প্রাণ
