নতুন চাঁদের নরম ঠোটে
কথা : বিলাল হোসাইন নূরী
সুর : মাহমুদ ফয়সাল
শিল্পী : আকসা ও শাবাব
নতুন চাঁদের নরম ঠেঁাটে
ঈদের হাসি সৃষ্টি হয়
আকাশ থেকে ঝুমুর ঝুমুুর
ভালোবাসার বৃষ্টি হয়
এমন হাসি সবার মুখে চাই
ঈদ মোবারক বোন
ঈদ মোবারক ভাই \
হিংসা এবং বিভেদ ভুলে
জীবন সাজে খুশির ফুলে
সবার ঘরে যখন সবার
মায়া ভরা দৃষ্টি রয় \
ঈদের দিনে সকল কিছুই
নতুন নতুন লাগে
কিচিরমিচির পাখির গানে
জান্নাতি সুর জাগে।
ঈদের কথা রাখলে মনে
রহম ঝরে বুকের কোণে
ঈদের পরেও প্রতিটি দিন
ঈদের মতো মিষ্টি রয় \
