দূর প্রবাসে থাকে বাবা, আসবে ঈদে বাড়ী
আমার জন্য আনবে জামা,মায়ের জন্য শাড়ী
কিন্তু বাবা দিলো আড়ি
ফিরলো না আর আমার বাড়ি
হলো সর্বনাশ……
আমার বাবা ফিরলো না আর
ফিরলো বাবার লাশ
আসবে বাবা বলে এমন ছিলো পরিপাটি
বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি
কিসের খুশি কিসের ঈদ
ভেঙ্গে গেছে মনের ভীত
আধার চারিপাশ
আমার বাবা ফিরলো না আর
ফিরলো বাবার লাশ
বাবার সাথে ঈদের মাঠ যাবে কতজনে
তা দেখে হায় বাবার স্মৃতি পরবে শুধু মনে
বাবা গেছেন পরপারে তাকে পাবো না যে আর
কেঁদে উঠে হৃদয়ের আকাশ
আমার বাবা ফিরলো না আর
ফিরলো বাবার লাশ
