সুবহানাল্লাহ

সুবহানাল্লাহ
কথা ও সুর : তাফাজ্জল হোসাইন খান
শিল্পী : গাজী আনাস রাওশান

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
তুমি বাঁচাও তুমি মারো
অবিরত ক্ষমা কর
ধরার যে জন তাকেই ধরো
তোমার মুঠোয় সবই আল্লাহ \

তোমার রিজিক খেয়ে পরে
অবাধ্য হই কেমন করে
খুঁজে না পাই কোনো ভাষা
শোকর গুজার করার আল্লাহ \

তোমার দয়ায় মোদের ধরা
সারা জাহান তোমার গড়া
তোমারই পথে আমার জীবন
কবুল করো ওগো আল্লাহ \

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top