হাসবি রব্বী জাল্লাল্লাহ্

কৃষ্ণচূড়া আর রক্ত জবার লালে
তোমাকেই প্রভু খুঁজে পাই,
হিজল বনের ডালে পাখির কন্ঠ তালে
তোমার তা’রিফে গান গাই।।
মনের আনন্দে,
কবিতার ছন্দে,
ক্বলবের সুরে বলি আলহামদুলিল্লাহ-
হাসবি রব্বি জাল্লাল্লাহ
মাফি ক্বলবি গইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদ রাসূলুল্লাহ্।।

নিপুন হাতে গড়া ঐ বিশাল আকাশ
ঘোষণা করে প্রভু তোমার অহং
বহুরূপে দেখা দেয় প্রবাহ বাতাস
ক্ষণে ক্ষণে বদলায় আসমানী রং
চাঁদনী রাতের আলো
নিকষ আধার কালো
কোমল সুরে গায় হামদে বারী তায়ালা-
হাসবি রব্বি জাল্লাল্লাহ
মাফি ক্বলবি গইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদ রাসূলুল্লাহ।।

দৃষ্টিসীমা জুড়ে সবুজের বুকে ঢেউ
আলোড়ন তুলে যায় অশান্ত মনে,
পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্নাও
কোরাসী সুর তোলে তোমার গানে।।
সাগরের ঢেউ গুলো
মরুভূমির ধুলো
মাতোয়ারা হয় তব জিকিরে আল্লাহ-
হাসবি রব্বি জাল্লাল্লাহ
মাফি ক্বলবি গইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদ রাসূলুল্লাহ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top