আমার নবীর তুলনা
আসমান ও জমিন আর চন্দ্র তারা
সবই তো নবীর প্রেমে পাগল পারা
হবনা কেনো?
তিনি প্রভুর দিওয়ানা
আমার নবীর তুলনা
হয় না হয় না হয় না।
কত না ফুলের নবী গেঁথেছি মালা
পরাবো তোমায় বলে মন উতলা।।
শয়নে স্বপনে চাই তোমার দিদার
তুমি তো খলিল নাও হাবীবী খোদার
তোমার দিদার পেতে মন উতলা।
আমার নবীর তুলনা
হয় না হয় না হয় না।
আদম ঈসা মুসা সকল নবী
রেখেছে তোমার নাম ধানেরও ছবি।।
হুর গিলমা আর ফেরেসতারা
তোমারী প্রেমেতে পাগলপারা।।
তুমি নাবী সবার সেরা।
আমার নবীর তুলনা
হয় না হয় না হয় না।ঐ
