অশ্রু না ঝরলে

গান: পথ চলার গান
শিল্পী: আব্দুল্লাহ আল নোমান
কথা: নাজমুল বিন আশশাব
সুর: নাজমুল বিন আশশাব
জুলকার নাইন
অ্যালবাম: লা তুশরীক বিল্লাহ
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

————➤ লিরিক্স ➤————-
অশ্রু না ঝরলে বুঝবে কি ভাবে বলো
একটি হাসির কতো দাম ?
দুঃখের সাগরে না ভাসলে কি ভাবে বলো
জানবে সুখের কি আরাম ?
যদি সঙ্কটে না ধরে চিরদিন তোমারে
বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম।।

নিজেই নিজেরে সবরের মাঝে রেখে
গড়ে নিতে হয়।
কখনো আবারও জেতার তাগিদে কভু
হেরে যেতে হয়।
যদি ব্যার্থতা না আসে নিন্দুক না হাসে
সাফল্য আসবে কি তোমার লাগাম ।।

যদি আঁধারই বা না থাকে
এ আলোর মূল্য কি বলো
বহু পথ আছে হায়
পথ ভুলে যাও তাই
পিছুটান পিছে ফেলে চলো।

অপবাদ গালাগালি কুৎসা রটালে কভু
থেমে যেতে নেই।
প্রেরনা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা
তার ভেতরেই
যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে
ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top