হে প্রিয় রাহবার

গান: হে প্রিয় রাহবার
কথা ও সুর: আকরাম মুজাহিদ
শিল্পী: মাওঃ তারিক মুনাওয়ার
পরিবেশনা: সাইমুম শিল্পীগোষ্ঠী

✅✅লিরিক্স✅✅

আল্লাহর খুশি ছাড়া চাও নি কিছু আর
তোমারই বিরহে সবাই কেঁদে জার জার
হাসলে তুমি কাঁদিয়ে ধরণী
হেরে গেছি আমরা তুমি তো হারো নি
তোমার প্রয়োজন আজ হে প্রিয় রাহবার
বুকে ক্ষত জমে জমে যাতনার পাহাড়

কুরআনেরই রাজ গড়ার স্বপ্ন ছিলো তোমার
আসবে মুক্তি জনগনের তোমার কন্ঠে আবার
হাসি মুখে সয়ে গেছো জুলুম কারাগারে
প্রতি প্রাণে সেই ব্যাথা গুমরে গুমরে মরে
শহীদি নাজরানা দিয়ে গড়েছো মিনার

দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার
দ্বীনের পথে থাকবো অটল এইতো অঙ্গিকার
আপোষহীন সাহসী তুমি দ্বীন কায়েমের তরে
তোমারই বিরহ ব্যাথায় শুধু অশ্রু ঝরে
ছড়িয়ে দ্বীনের আলো করে গেছো ঋণী
শহীদ হয়ে বেঁচে আছো তুমি তো মরো নি
জানি হবে হবেই ভোর কাটিয়ে আঁধার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top