বৃদ্ধাশ্রম

লিরিক —
বৃদ্ধাশ্রমে আছি..
আমি বৃদ্ধাশ্রমে আছি..
চোখে দুখের জল আমার মুখে মিছে হাসি
আমি বৃদ্ধাশ্রমে আছি..

ছোট্ট ছিলো খোকা যখন বলতো আমায় মা
আমায় ছেড়ে মাগো তুমি দূরে যেওনা
সেই খোকা আজ অনেক বড়
সাথী আছে অনেক তার ও
আমায় নিয়ে খেলছে এখন শুধুই কানামাছি…
আমি বৃদ্ধাশ্রমে আছি..

খোকার এখন আছে অফিস সবাই ডাকে স্যার
বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার..
আমি এখন তাদের বোঝা
তাইতো দিলো এমন সাঁজা
বৃদ্ধাশ্রমে রেখে আমায় দিলো খোকা ফাঁকি
আমি বৃদ্ধাশ্রমে আছি..

হতে পারিস পাষাণরে তুই
আমি যে তা না
তুইযে আমার নাড় ছেড়া ধন
আমি তো তোর মা
থাকিস ভালো আমায় ছাড়া
আমি যখন যাবো মারা
পারবিনা আর আমায় নিয়ে খেলতে কানামাছি
আমি বৃদ্ধাশ্রমে আছি…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top