পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া যায়।
হারানো অনেক কিছু খুঁজে পাওয়া যায়
শুধু মা, শুধু মা, শুধু মা।
তোমাকে ভোলা যায় না, তোমাকে
ভোলা যায় না,,,,
জন্ম থেকে জড়িয়ে ছিলাম
তোমার নাড়িতে…..
তারের মতো জড়িয়ে ছিলাম
তোমার শাড়ীতে
চাঁদ মাখা মুখ শাড়ীর আঁচল
আমার শান্তনা
তোমাকে ভোলা যায় না, তোমাকে
ভোলা যায় না,,,,
ত্রিভুবনে তোমার তুলনা
নেই তো কেহ আর
তোমার কথা সদাই মনে
পরছে বারে বার
কাটে না সময় তুমি ছাড়া
সীমাহীন যন্ত্রণা
ব্যথার পাহাড় বুকে যে আমার
সইতে না পাড়ি
মা যে আমার চলে গেছে
না ফেরার বাড়ি ।।
পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া যায়।
হারানো অনেক কিছু খুঁজে পাওয়া যায়
শুধু মা, শুধু মা, শুধু মা।
তোমাকে ভোলা যায় না, তোমাকে
ভোলা যায় না,,,,
