লা ইলাহা ইল্লাল্লাহ…
কোন খালিক নেই তুমি ছাড়া
কোন মালিক নেই তুমি ছাড়া
কোন মা-বূদ নেই তুমি ছাড়া
কোন মাশুক নেই তুমি ছাড়া
এই জীবনে তোমার মত আপন আর কেউ নাই
এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুজে বেড়াই
তোমার ফিকিরে মত হয় উতালা…
ভাবনার আকাশে শুধু তুমি
বুকের জমিনে শুধু তুমি
হৃদয় গভীরে শুধু তুমি
দুচোখ জুড়ে শুধু তুমি
নেই কোন ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব
জীবনে মরনে তুমি ভরসা, তুমি আমার সব…
