পৃথিবীতে মায়ের মতো
আপন কেহ নাই
স্নেহ আদর ভালোবাসা
অফুরন্ত পাই ২
নাই…. নাই…
মায়ের মতো আপন কেহ নাই ২
আমার খুশি দেখতে সদা
থাকে মায়ের মন
মায়ের মতো এতো আপন
হয়না কোন জন ২
মায়েল কোলে মাথা রেখে
শান্তি খোঁজে পাই
নাই…. নাই…
মায়ের মতো আপন কেহ নাই ২
আমায় নিয়ে স্বপ্ন হাজার
আশায় বাধে বুক
দুঃখ কষ্ট বুকে চেপে
রাখে হাসি মুখ
জন্ম হলে বারে বারে
আমার মাকে চাই
নাই…. নাই…
মায়ের মতো আপন কেহ নাই ২
পৃথিবীতে মায়ের মতো
আপন কেহ নাই
স্নেহ আদর ভালোবাসা
অফুরন্ত পাই ২
