দাওনা মাগো ঘুম পাড়িয়ে ◑
.
দাওনা দাওনা মাগো ঘুম পাড়িয়ে
ঘুমের দোয়া বলে
উঠবো জেগে সবার আগে
সুবহে সাদিক হলে।।
.
শুনব না মা ঘুমের ঘোরে
মাসিপিসির গান
শুনতে এসব ভাল্লাগে না
জুড়ায় না যে প্রাণ।
এমন কথা শোনাও যাতে
হৃদয় আমার গলে।।
.
শুনব আমি আলোয় ভরা
আলকোরানের বাণী
সেই আলোতে আলোকিত
হবে জীবনখানি।
.
শুনব আরো সাহাবাদের
ত্যাগের জীবনকথা
তাদের মত হব আমি
বাড়বে ব্যাকুলতা
ভাসব শুনে কষ্ট ওদের
দু’নয়নের জলে।।
