এক মুঠো মাটি দিয়ে যেও

Lyrics:
আমি মরে গেলে আমার জানাজায়
শরিক হয়ে
একমুঠো মাটি দিয়ে যেও।।

দুহাত তুলে সেই প্রভুর কাছে।।
আমার জন্য দোয়া দিও। ঐ

জীবন চলার পথে,তোমাদের সাথে সাথে
চলেছি অনেকখানি পথ
হতে পারে তোমাদের সাথে কভু আমার।।
ভিন্ন কোনো মতামত।
সবকিছু ঝেড়ে ফেলে,সবকিছু ভুলেগিয়ে।।
আমাকে কাধে তুলে নিও।ঐ

হাজারো লোকের ভিড়ে,সুখ ও দুঃখের নীড়ে
আমাকে ভুলে যেও না
স্মৃতির মিনারে রেখো যতন করে
মন থেকে মুছে ফেলো না।
স্মৃতিগুলো বুকে পুড়ে,এসে মোর কবরে
দুচোখের পানি দিয়ে যেও।ঐ

কথা ও সুর,,,,আনিস আনসারী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top