আজো সেই কুরআন

আজো সেই কোরআন আছে হাদিস আছে
সেই ঈমান আর মানুষ নেই আজো সেই
কোরআন আছে হাদিস আছে
সেই ঈমান আর মানুষ নেই
সেই আবু বকর ওমার নেই
সেই আলী হায়দার, ওসমান নেই ২

কোরআনের তেলাওয়াত আছে আগের মতই
রাবিয়া বসরির মত সাধিকা নেই

হাদিসের পাঠক আছে আগের মতই
বোখারীর মত সেই সাধক ও নেই

আযানের রসম আছে আগের মতই
বেলালের সেই রুহ নেই

কবি ও কবিতা আছে আগের মতই
হাফিজ, রুমী, ইকবাল নেই

আজো সেই কোরআন আছে হাদিস আছে
সেই ঈমান আর মানুষ নেই আজো সেই
কোরআন আছে হাদিস আছে
সেই ঈমান আর মানুষ নেই
সেই আবু বকর ওমার নেই
সেই আলী হায়দার, ওসমান নেই ২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top