শিল্পী: মোস্তাকিম বিল্লাহ ও আমিনুল ইসলাম
কথা: রাশেদ বিন শফিক
সুর: রায়হান সিদ্দিকী
তোমার নামে দুরূদ পড়ি
হতাশায় হইনি বিলীন
শান্তির মহাদূত তুমিই নবী
তুমি যে আলামিন
বর্রতার তপ্ত আগুন জ্বলে ধরণীর বুকে
নির্যাতনের অবিচারে মরে অসহায় ধুকে
তোমার পরশ পেয়ে এ যে ধরায়
অনাচার হলো যে বিলীন
পিতা হয়ে নিজ কন্যাকে
কবর দিতো যারা
তোমার ছোয়ায় সোনার খনি
ধন্য মানুষ তারা
অশান্ত এই পৃথিবীতে বাজলো সুখের বিন
