শিল্পী: হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড
কথা ও সুর : শরীফ আহমাদ
আজ সম্মূখে চলো
এগিয়ে চলছে বাংলাদেশ
জয়ধ্বনি তুলো দুর্ভাবনার দিন শেষ
এসো ওমর হতে দেশের তরে লড়ে
এই মাতৃভূমি নেবে তোমায় আপন করে
সেই একাত্তরে ওরা কেড়ে নিলো
তিরিশ লক্ষ প্রাণ
ভূলন্ঠিত করে ওরা ছিনিয়ে নিলো
আমার বোনের মান ২
কালো রাতের সেই আধারগুলো
তাও করে নিশ্বেস
আমি ভালোবাসি এই দেশ
এই আমার মাতৃভূমি
আমি ভালোবাসি এই দেশ
এই আমার জন্মভূমি
সেই কালো রাতে কতো ঝরে গেলো
অমূল্য মুক্তা মতি
মোরা শ্রদ্ধা ভরে আজও স্মরণ করি
নির্মম সেই স্মৃতি ২
লাখো শহীদের সেই ত্যাগের ফসল
আমার বাংলাদেশ
আমি ভালোবাসি এই দেশ
এই আমার মাতৃভূমি
আমি ভালোবাসি এই দেশ
এই আমার জন্মভূমি
