সুর ও শিল্পী :জিহান মুর্তজা
কথা: এইচ এম মুশফিক
গল্প শুনো আমার মায়ের
অল্প কথায় বলি
প্রভূর সেরা দান আমারি মা
রহমতেরই ঝুলি
ওগো মা তোমার নেই তুলনা
তুমি আমার মুখের বুলি
প্রসব বেদন সয়ে সয়ে
দিলেন ধরাতে আনি
কানে কানে শুনিয়ে দিলেন
বেলালী আযানের ধ্বনি
এমন বেদনা সইবে কি আর
আমায় বলো তুমি
ওগো মা তোমার নেই তুলনা
তুমি আমার মুখের বুলি
বয়স যখন হলো আমার
ছয় অথবা সাত
শিখিয়ে দিতেন মহান রবের
কোরআন তেলাওয়াত
কোলে তুলে বুকে ধরে
শিখিয়ে দিতেন দ্বীন
খোঁজতে হবে মুক্তি পেতে
সীরাতে মুস্তাকীম ২
কেউ কি জানো এমন মায়ের
গল্প কমল তুলি
ওগো মা তোমার নেই তুলনা
তুমি আমার মুখের বুলি
