আমার সোনার বাংলাদেশ
কথা ও সুর : সিরাজুল ইসলাম
তুমি আমার প্রথম দেখা
তুমি দেখার শেষ
আমার প্রানের প্রিয় তুমি
সোনার বাংলাদেশ।।
ঘুম পাড়ানি গান গেয়ে মাগো
ঘুম দাও দুটি চোখে
দেখি তোমার আকাশ বাতাশ
থেকে স্বপ্ন লোকে
তোমার স্নেহের পরশ মাগো
হয়না শেষ।।
জননী জন্ম ভুমি তোমার
১৬ কোটি সন্তান
চির যৌবনা তরুন তরুনী
রবে চির অম্লান
চির অপরুপ জনম মাগো
রবে চির বধু বেশ।।
