অনুতাপী

অনুতাপী
কথা : হোসাইন নূর
সুর : মাহমুদ ফয়সাল

তুমি কি পাপ করেছ অনেক বেশি
তুমি কি মাফ পেতে চাও জাগো নিশি
কোরআনের মাস এলো নেকের পথে চলো
আল্লাহকে করো তুমি রাজি খুশি
আমলে ডুবে রও দিবানিশি

আহালান সাহালান মাহে রামাদান
আহালান সাহালান মাহে রামাদান

বরকতি হাওয়া লেগে সিক্ত হৃদয়
সাওমে ফিরে পাক নিজ পরিচয়
রোজা ঢালের মতো পাপ
করে প্রতিহত
হাশরেও রবে পাশাপাশি

সাওমের আমল তুমি যদি নাও সাথে
প্রতিদান দিবে প্রভু তার নিজ হাতে
সাহরি আর ইফতারে
শুকরিয়া বারে বারে
হয়ে ওঠো তুমি নেকের চাষী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top