ইফতার
কথা : আতিকুল ইসলাম
সুর : গাজী আনাস রাওশান
থেকেছি উপোস কিছুই খাইনি
তোমার হুকুমের বাইরেও যাইনি
ইফতার সামনে তোমার স্বরণে
তুলেছি দুহাত গুনাহগার আমি
ইয়া ওয়াসিয়াল ফাদ্বলি ইগফিরলি
করেছি যে পাপ আমি অতীতে কত
সিয়ামের উছিলায় ঢেকে দাও সে ক্ষত
আমি তো জেনেছি তুমি মালিক ইলাহি
কাউকে ফিরাওনা খালি
ইয়া ওয়াসিয়াল ফাদ্বলি ইগফিরলী
ডেকে নিবে যেদিন হায়াতের পাখিটা
জবানে পড়াইও কালিমা শাহাদা
কঠিন হাশরে দিও গো পাড় করে
সেই আশায় এ বুক বাঁধি
ইয়া ওয়াসিয়াল ফাদ্বলি ইগফিরলী
