এলো রমজানেরই চাঁদ

এলো এলো রমজানেরই চাঁদ
কথা : রফিকুল ইসলাম শাবুল
সুর : নাবির আদনান

এলো এলো রমজানেরই চাঁদ
কোরআন মাজিদ তেলাওয়াতে
গুজার করবো রাত
রহমত, বরকত, মাগফিরাতে
ঝড়বে দিন ও রাত

শাহরু রামাদন, শাহরু রামাদন

জাগতিক কামনা মনের বাসনা
পরিহার সংযম সিয়ামের সাধনা
দহন করো তুমি অহম যত আছে
নিভু নিভু হবে রিপু ঈমানের কাছে
শাণিত ঈমানে পারি
দিব পুলসিরাত ।

সত্য মিথ্যার তফাৎ দিল কোরান
সে কোরআন দিয়েছে রামাদান রামাদান
আমরা পেয়েছি সাধনার সেরা মাস
আল্লাহর গুণগানে মুখরিত হয় এ আকাশ।

গুনাহের কাফফারা সিয়ামে হয় তাই
স্বয়ং রবের হাতে তোহফা নিতে মোরা চাই
কোরান পড়ব সবাই বেশী বেশী করে
কোরানের সুপারিশ কেয়ামাতে ঝড়ে
কদরের মত পাব কি আর
আমরা এমন রাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top