রোজাদার কেমন হলে

রোজাদার কেমন হলে
কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী
শিল্পী : সাইফুদ্দিন আস সাকিব

রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়।
রোজাতার কেমন হলে পরকালে…..
সক্ষি হয়ে যায়
রোজা তার সাক্ষি হয়ে যায়।

রোজাদার চোখের রোজায়
দেখবে না সে মন্দ কিছু।
রোজাদার কানের রোজায়
শুনবে না সে বারণ কিছু।
রোজাদার মুখের রোজায়
করবে না সে দ্বীনের খালা।
মুখে তার মিথ্যে কথা,
ঝগড়া সদা, গীবত মানা।
বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তালার ভয়।

রোজাদার পায়ের রোজায়
চলবেনা সে পাপের পিছু।
রোজাদার হাতের রোজায়
ধরবেনা সে পরের কিছু।
রোজাদার মনের রোজায়
আল্লাহ প্রেমের স্বপ্নে বিভোর।
ধনবান রোজার গুনে
গরীব দুঃখির রাখবে খবর।
উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top