কান পেতে শোনো (খুশির ঈদ)

কথা : নাইম নাওহাদ
সুর : নাবিল আদনান
শিল্পী : হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড

কান পেতে শোনো
বলো আজ কেনো
ঘরে ঘরে উল্লাস আনন্দ ও রব
আজ খুশির ঈদ
সেই খুশিতেরই
মাতোয়ারা হয়ে আছে মুমিন সব

হিংসা বিভেদ সব ভুলে
কোরাস কন্ঠে সুর তুলে
প্রকাশ করি আজ ঈদের ধুম

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম
ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ মুবারাক

নতুন জামা, আতর—সুবাসে
বাধ ভেঙেছে খূশির ঢেউ
শিরনি পায়েস মিষ্টি সেমাই
বাদ না পড়–ক আজ না কেউ

ঈদের খুশি আজ মুছে দেই
মনের কষ্ট সব গ্লানি
ছড়িয়ে পড়–ক ঈদেরই আমেজ
আক্রোশ গলে হোক পানি

ভালোবাসার হাত বাড়িয়ে দাও
গরিব—দুঃখির খুশির তরে
মনরে দুয়ার দাও খুলে দাও
উপভোগ করো মন ভরে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top