সংযমে হোক রমাদান

সংযমে হোক রমাদান
কথা : রফিকুল ইসলাম সাবুল
সুর : নাবিল আদনান

রিদয় শীতল করতে এলো রমাদান নিজ হাতে মালিক দিবে প্রতিদান প্রতিদান

নবীর উম্মত মুসলমান সাচ্চা করে নাও ঈমান
পেতে রবের প্রতিদান সংযমে হোক রমাদান

এক ফালি চাঁদ দিলো হাশি
রমজানেরই বুক জুড়ে
রহমত বরকত মাগফিরাত
কোরআন বলে নিজ সুরে
দুরে দুরে নয় দুরে
সওম রাখো বুক জুড়ে
তো’ফা মাখা রব নূরে
নেক সুরে গাও রমাদান ।।

রহমতেরই ঝরনা ঝড়ে
রোজাদার দেখতে পায়
রোজাবিহীন মানুষগুলো
অন্ধ হয়ে রয়ে যায়
অন্ধ হয়ে রয়ে যায়
অন্ধ হয়ে রয়ে যায়
দিলেন রহমত দশ রমজানে
মাখলুকাতে মেহেরবান ।।

বরকতেরই রোশন নূরে
ফুলের দোলে পাখির সুরে
কূল মাখলুকে সেজদারত
গায় রবেরই গান

মাগফেরাতে গুজার করি
আঁধার চিরে নূর দিয়ে
বেলা শেষে আমল পেয়ে
জিতে যাবে এই হিয়ে
জিতে যাবে এই হিয়ে
জিতে যাবে এই হিয়ে
তালাশ বিনে কদরের রাত
পেয়ে যাবে মুসলমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top