ঈদ মোবারক, ঈদ মোবারক
কথা : আসাদ বিন হাফিজ
সুর : আবু রায়হান
ঈদ মোবারক, ঈদ মোবারক,
আজকে খুশির দিন
বুকে বুকে বুক মিলিয়ে
বাজাও খুশির বীন
আজকে সবাই হৃদয় খুলে
একটু ভালোবাসো
দুখের সাগর পেরিয়ে তুমি
একটুখানি হাসো
সবার মুখে দাও মাখিয়ে
আজকে খুশির চিন
ফিরনি পায়েশ কোর্মা পোলাও
যার যা খুশি খাও
নতুন জামা জুতো পরে
ঈদগাহ মাঠে যাও
খুশির ছটায় করো সবার
চেহারা রঙিন
আজকে সবাই মেতে ওঠো
আনন্দ আর উল্লাসে
জড়িয়ে ধরো আপন-পর
সবাইকে আজ সোল্লাসে
নামাজ শেষে আনন্দে আজ
লাফাও তাধিন ধিন
ঈদ মোবারক, ঈদ মোবারক,
আজকে খুশির দিন
জীবন জুড়ে ঈদের খুশি
থাকুক অমলিন
