সম্মান
কথা ও সুর : ইসহাক আলমগীর
শিল্পী : গাজী আনাস রাওশান
তুমি যাকে চাও সম্মান দাও
সুখেরই আবেশে তার জীবন রাঙাও
তুমি যাকে চাও সব কেড়ে নাও
বিপদ আর মাসিবাত শুধু ঢেলে দাও
চাওয়া পাওয়া সবকিছু
তোমার কাছে প্রভূ
তোমারই মুহাব্বাতে পুরাও আশা..
ইয়া মালিকাল মুলকি
তু-তিল মুলকা মানতাশা
ওয়া তু’ইজ্জু মানতাশা
ওয়াতু জিল্লু মানতাশা!
তুমি যাকে চাও প্রভু
নিয়ামাত দিয়ে রাখো
আনন্দ উল্লাসে করে বসবাস
কেউ বাঁচে হতাশায়
কষ্টের নদীতে
কারো তরে জীবন এক দীর্ঘ শ্বাস
কাউকে দাও তুমি ইজ্জতী জিন্দেগী
জিল্লাতী নিয়ে কারো জীবন চলা
সুখে পড়ে কেউ প্রভু
ভুলে যায় তোমাকে
রঙে রঙে কেটে যায় দুদিন সময়
বেদনার অশ্রম্নতে
বয়ে যায় নদী কারো
খুঁজে ফিরে সর্বদা তোমার আশ্রয়
কাউকে ক্ষমতা দিয়ে
হাসাও সুখের হাসি
কেউ সব হারিয়ে করে হতাশা
