কথা ও সুর : শামীম মজুমদার
শিল্পী: ওয়ালী উল্লাহ সাদী
ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে
তুমি কুদরতি ইশারায় রেখেছো
এই শ্যামল পৃথিবীর চিত্রখানি
তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো
ওগো আল্লাহ, শুকরিয়া জানাই
আমারে যে মুসলিম করেছো
তুমি সাগরের বুকে দিলে কান্না
তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা
আজ নিশিরাতের ঐ দূর নীলিমায়
তুমি আলোর প্রদীপখানি জ্বেলেছো
তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ
গাইতে এ দুনিয়ায় তোমারি গান
এই দুনিয়ার বুকে যারে দিয়েছো জনম
তার মরণ খাতায় নাম লিখেছো
