এসো না আল্লার নামে গান গাই

কথা ও সুর : তাফাজ্জল হোসাইন খান
শিল্পী : শায়লা বিনতে বাশার

এসো না আল্লার নামে গান গাই
এসো না মন ও প্রাণ জুড়াই
আল্লাহু আকবার বলো
আল্লাহু আকবার

ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে
ও মধুর নামে সুখ নেমে আসে
ও নামের তুলনা হবে না হবে না
তুলনা নাই নাই নাই

যে নামে ইবরাহিমের আগুন হলো পানি
ডাকার মতো ডাকলে আজও
সাড়া দিবেন তিনি
রে মন সাড়া দিবেন তিনি।

ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা
গলেতে পরো ও নামের মালা
ও নামের তুলনা মেলে না মেলে না
তুলনা নাই নাই নাই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top