কথা ও সুর : দেলোয়ার এইচ জে
শিল্পী: কুতুবউদ্দিন কায়েস
আমি রাতের আঁধার দেখেছি
আমি দিনের প্রহর দেখেছি
দেখেছি ফুল ও ফল, শান্ত দিঘির জল
দেখি নাই শুধু তোমাকে
আমার এই পোড়া চোখে
ইয়া রাহিম ইয়া কারিম
ইয়া রাহিম ইয়া রহমান
দেখেছি আকাশের নীল
চাঁদ আর তারকার মিল
দেখেছি মেঘের ভেলা,
পাখপাখালির খেলা।
দেখি নাই শুধু তোমাকে
আমার এই পোড়া চোখে
আল্লাহ আল্লাহ
দেখেছি ফাগুনের রং
তোমার সৃষ্টি অনুপম।
দেখেছি মেঘের ভেলা,
পাখপাখালির খেলা।
দেখি নাই শুধু তোমাকে
আমার এই পোড়া চোখে
