মরণ

মরণ যতই ভুলি
সামনে এসে যাবে দাঁড়িয়ে
সময় হলে মিলবে দেখা
যাইনা যতই দুরে পালিয়ে

আসবে মরণ
আসবে মরণ আসবে
এই দুনিয়ার ছলচাতুরী থামবে
আসবে মরণ
আসবে মরণ আসবে
তোমার আমার বাহাদুরী থামবে
কুল্লু নাফসি যা…ই কাতিল মাওত

কত সাধনার এই ঘর বাড়ি
পরে রবে তুমি বিনে
জেনেও তুমি করছে যে পাপ
হায়রে রাতে দিনে ২

ভুলে যাই বেমালুম
তুমি আছো রব
হিসেব দিতেই হবে
দিতে হবে সব
একদিন…….

আসবে মরণ
আসবে মরণ আসবে
এই দুনিয়ার ছলচাতুরী থামবে
আসবে মরণ
আসবে মরণ আসবে
তোমার আমার বাহাদুরী থামবে
কুল্লু নাফসি যা…ই কাতিল মাওত ২

রঙ্গ ভরা এই দুনিয়ার আলো
দেবে না কিছুই হাশরে
আমলই শুধু বন্ধু হবে
নেবে জান্নাতি আসরে ২

চলো যাই ফিরে যাই
রবেরই কাছে
যার কাছে আমাদের হিসাব আছে

আসবে মরণ
আসবে মরণ আসবে
এই দুনিয়ার ছলচাতুরী থামবে
আসবে মরণ
আসবে মরণ আসবে
তোমার আমার বাহাদুরী থামবে
কুল্লু নাফসি যা…ই কাতিল মাওত ৩

শিল্পীঃ গাজী আনাস রাওশান
কথা ও সুরঃ মাহমুদ ফয়সাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top