আস্তাগফিরুল্লাহ

আস্তাগফিরুল্লাহ,,,,,,,,,,,,,,,,,,,,,,
অগণিত গুনাহ করেছি
পাপের সাগরে ডুবেছি।।
আমার গোনা থেকে তোমার ক্ষমা
শতকোটি গুণ বেশি আল্লাহ
আস্তাগফিরুল্লাহ,,,,,,,,,,,,,,,,,,

কখনো ভালো জেনে করেছি খারাপ
কখনো বুঝেশুনে করেছি পাপ।।
দুনিয়াতে খুজেছি আয়েস ও আরাম
বেমালুম করেছি কত যে হারাম।।
তব মাগফেরাতের বৃষ্টি দিয়ে
আমাকে ধুয়ে দাও আল্লাহ
আস্তাগফিরুল্লাহ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কখনো তোমাকে করেছি যে পর
ভুলে গেছি মৃত্যু কবর ও হাশর
নফসের ফাঁদে পড়ে কুড়িয়েছি দুখ
হয়ে গেছি অপরাধী নরাধম লোক।।
গোনার বোঝা নিয়ে তোমার দ্বারে
ভিখারি এসেছি আল্লাহ।
আস্তাগফিরুল্লাহ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঐ

শিল্পীঃ গাজী আনাস রাওশান
কথা ও সুরঃ আশিক আলমগীর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top